২১ ডিসেম্বর ২০২০
মোঃ ফাহাদ আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ): “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে ধারণ করে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থেকে গোয়ালাবাজার ও আউশকান্দিতে সড়কদুর্ঘটনা রোধকল্পে পরিবহন চালক, হেল্পারদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা কার্যক্রম পরিচালনা করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এতে শেরপুরবাজার, শেরপুর নতুনবাজার, বেগমপুরবাজার, উনিশ মাইল, গোয়ালাবাজার, সঈদপুর বাজার, আউশকান্দিবাজার এলাকাধীন মহাসড়ক সংলগ্ন আশপাশের বাজার গুলোতে সড়কদুর্ঘটনা রোধকল্পে চালক ও হেল্পারদের নিয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
এসময় শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন- দুর্ঘটনা রোধে আমাদের সকলের করণীয় হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করা। আমাদের দেশে এখন শীতকাল, আর এশীতকালে কুয়শার কারণে রাস্তায় গাড়ি চালানোর সময় অনেক ক্ষেত্রে সামনের গাড়ি দেখা বা এর দূরত্ব আঁচ করা যায় না। যার কারণে দুর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে ধীরগতিতে গাড়িচালনা অনেতটাই শ্রেয়।
তিনি আরও বলেন- দেশে অনেক চালক রয়েছেন, যারা বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি চালানোর নির্দেশনা পুরোপুরি জানেন না, এমনকি অনেকে মেনেও চলেন না। কুয়াশায় দুর্ঘটনার এটাও একটা অনত্যম কারণ বলে মনে করি। তাই সর্বক্ষেত্রে সতর্কতার সঙ্গে গাড়ি চালনা করার আহŸান এবং দুর্ঘটনা এড়াতে “দেখে শুনে গাড়ি চালবো, তাহলে অবশ্যই নিরাপদে বাড়ী ফিরতে পারবো, মনে রাখবেন সময়ে চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই কখনো কোনো কিছুতে তাড়াহুড়ার করার দরকার নাই”।