১ জুলাই ২০২১


বেতন বেড়েছে হবিগঞ্জ পৌরসভার, ভ্রমণ খরচ চারগুণ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার নতুন বাজেটে মেয়র-কাউন্সিলরদের সম্মানী ভাতা গত অর্থবছরের সমান থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে ১৪ লাখ ১৬ হাজার ৩৩৪ টাকা। ঘোষিত বাজেটে রাজস্ব হিসাবের উপাংশ-১ পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

এতে দেখা যায়- ২০১৯-২০ অর্থ বছরের প্রকৃত বাজেটে পানি সরবরাহ শাখা ব্যতিত অন্য শাখার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ধরা হয়েছিল ১ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৬২০ এবং চলতি বাজেটে অর্থাৎ ২০২০-২০২১ এ তা ধরা হয় ২ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরের বাজেটে ১৪ লাখ ১৬ হাজার ৩৩৪ টাকা বেড়ে বেতন ভাতা দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৩৩৪ টাকা।

অন্যদিকে, আগের বছরের তুলনায় ভ্রমণ ভাতা বাড়ানো হয়েছে চারগুণ। চলতি অর্থাৎ গত অর্থ বছরে ভ্রমণ ভাতা ছিল ১০ হাজার টাকা। আগামী অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরে তা বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।

বাজেট পর্যালোচনায় দেখা যায়, ২০২১-২২ অর্থ বছরে হবিগঞ্জ পৌরসভায় মশক নিধনের জ্বালানি খরচের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১০ লাখ টাকা। চলতি অর্থবছরে অর্থাৎ ২০২০-২১ অর্থ বছরে এই খাতের ব্যয় ধরা হয়েছিল ৬ লাখ। তবে ২০১৯-২০ অর্থ বছরে খাতটিতে কোনো ব্যয়ই ধরা হয়নি। এছাড়া নতুন বাজেটে কুকুর ও মশক নিধন খাতে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ টাকা। গত বাজেটে যা ছিল আড়াই লাখ টাকা। এ খাতটিতেও সম্ভাব্য ব্যয় বেড়েছে দ্বিগুণ।

শেয়ার করুন