২০ জুন ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী শফি আহমদ চৌধুরী বলেছেন, ‘দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সাধারণ মানুষের আবেগের মর্যাদা দিতে গিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। অতিতের সংসদ সদস্য থাকাকালে দক্ষিণ সুরমা পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন সহ এই অঞ্চলের মানুষের মৌলিক দাবী পূরণ করেছি। একটি মাত্র দাবী বর্তমানে সিলেট-০৩ আসনে সর্বত্র গ্যাস সরবরাহ করা। নির্বাচিত হলে ইনশাল্লাহ মা-বোনদের এই দাবী পূরণ করবো।’
রোববার দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন বাসীর সাথে শফি আহমদ চৌধুরী মতবিনিময় করেন। এসময় লালাবাজারবাসীর পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
তিনি বলেন, ‘আমার কোনো চাওয়া পাওয়া নেই। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষের মুখে হাসি ফুটানোই একমাত্র লক্ষ্য। তিনি একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহ্বান জানান।’