১৯ জুন ২০২১


জকিগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে যাত্রীবাহী গেটলক বাস চাপায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্র জিসান আহমদ (৫) উপজেলার কসকনকপুর ইউনিয়নের পশ্চিম ইনামতি গ্রামের কামরুল ইসলামের ছেলে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম কসকনকপুর ইউনিয়নের ফুরকান আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি বাস শনিবার দুপুরে দিকে তাকে চাঁপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কাসেম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাসেম ঘটনার সত্যতা সনিশ্চিত করে বলেন, পুলিশ বাস জব্দ করেছে। ঘাতক বাস চালককে ধরতে অভিযান চালাচ্ছে। আর লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন