১১ নভেম্বর ২০১৭
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) জালাল আহম্মেদ আহত হয়েছেন। পরোয়ানাভুক্ত আসামি উপজেলার শ্রীধরপুর গ্রামের নূর আলীর ছেলে দুধ মিয়া (৪০)।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য জালাল আহম্মেদ জানান, ভোরে ফোর্স নিয়ে দুধু মিয়ার বাড়িতে তাকে গ্রেফতার করতে গেলে ওই বাড়ির ৬ থেকে ৭ জন লোক তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় দুধু মিয়ার দায়ের কোপে তিনি আহত হন।
তিনি আরও জানান, পুলিশ দুধ মিয়াকে গ্রেফতার করে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
(আজকের সিলেট/১১ নভেম্বর/ডি/এমকে/ঘ.)