১৭ জুন ২০২১


নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশন-২ এর জরুরী মেরামতের কাজ শুক্রবার সকালে শুরু হবে। এজন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন দপ্তরের শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এলাকাগুলোতে শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা সেগুলো হলো – ১১ কেভি ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কীন ব্রীজ, নবাব রোড ও ওসমানী মেডিক্যাল ফিডারের আওতাধীন সিলেট বিভাগীয় শহরের মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তোপখানা, লালাদিঘীর পাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীন-ব্রীজ, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মুনিপুড়ী বস্তি, সুবিদ বাজার (আংশিক) ইত্যাদি এলাকাসমূহ।

শেয়ার করুন