১১ নভেম্বর ২০১৭


শায়েস্তাগঞ্জে ৩শ’ পিস ইয়াবাসহ আটক ২

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক ব্যক্তিরা হলেন-চুনারুঘাট উপজেলার ময়নাবাদ গ্রামের রজব আলীর ছেলে উজ্জ্বল ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নানশ্রী গ্রামের মৃত মাহবুবুল আলমের ছেলে শাহীনুর আলম।

শনিবার বেলা পৌনে একটায় এ তথ্য জানান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার।

তিনি জানান, তার নেতৃত্বে একদল র‌্যাব সদস্য শুক্রবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

 

(আজকের সিলেট/১১ নভেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন