৮ জুন ২০২১


চুনারুঘাটে সাঁকো ভেসে যাওয়ায় চলাচলে দুর্ভোগ!

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ এলাকায় খোয়াই নদীর উপর নির্মিত সাঁকোটি পানিতে ভেসে গেছে। কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঁকোটি ভেসে যায়। এতে নদীর দুই পাড়ে থাকা দুইটি ইউনিয়নের মানুষ দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানান, সম্প্রতি পাহাড়ি ঢলের সঙ্গে সাঁকোটির একাংশ ভেসে যায়। এরপর থেকে নদীর দুই পাড়ে ধনশ্রী, নালমুখ, গোয়াসপুর, কাচুয়াসহ ১০/১২টি গ্রামের মানুষ পারাপার হতে পারছেন না।

সাঁকোটি নালমুখ বাজার থেকে নদীর পশ্চিমাঞ্চলে যাওয়ার মাধ্যম ছিল। প্রতিদিন ১০/১২টি গ্রামের মানুষ এই সাঁকো দিয়ে পূর্বাঞ্চল-পশ্চিমাঞ্চলে আসা যাওয়া করতেন। কিন্তু সাঁকোটি ভেঙে যাওয়ায় বর্তমানে চলাচলের একমাত্র ভরসা হয়ে গেছে নৌকা।

মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন বলেন, যোগাযোগের জন্য স্থানীয়দের উদ্যোগে সাঁকোটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সাঁকোটি ভেসে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এই এলাকার মানুষ। তবে এখানে একটি সেতু নির্মাণের চেষ্টা চলছে।

শেয়ার করুন