৫ জুন ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেটে মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৭ জনে। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৮৩ জন। যার মধ্যে ৬৫ জনই সিলেটের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৮ জনে । আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬১ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৫৭৮ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬৫ জন, হবিগঞ্জের ৩ জন, মৌলভীবাজারে ৭ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৮ জনের করোনা সনাক্ত হয়।
নতুন এই ৮৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৫৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৮৩২ জন, হবিগঞ্জে ২ হাজার ৫১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৪৪ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬১ জন। এরমধ্যে ৬০ জন সিলেটের বাসিন্দা। এছাড়া মৌলভীবাজারে আরও ১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৫৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৪৩১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭৩৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৪১ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটে ১১ জন, মৌলভীবাজারে আরও ১ জন রয়েছেন। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২১ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে আরও ২৫ জন।
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে তিনি সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৭ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩৩৯ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।