৪ জুন ২০২১


লাখাইয়ে বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় বামৈ তিন পুলের মোড় এলাকায় বাসচাপায় আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুল হামিদ বামৈ পশ্চিম গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন।

শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে লাখাই থেকে মোড়াকরি সড়ক দিয়ে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশে হাওরে যাচ্ছিলেন বৃদ্ধ হামিদ। পথে বামৈ তিন পুলের মোড় এলাকায় ঢাকা থেকে হবিগঞ্জগামী যমুনা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাখাই থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন