৩ জুন ২০২১


লাউয়াছড়ায় ৯ বন্যপ্রাণী অবমুক্ত

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্তন্যপায়ী ও সরীসৃপ প্রজাতির নয়টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। অবমুক্তকৃত প্রাণীগুলোর মধ্যে ছিল একটি অজগর সাপ, সাতটি গন্ধগোকুল ও একটি তক্ষক।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান প্রাণীগুলো অবমুক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, লাউয়াছড়া বন্যপ্রাণীরেঞ্জের রেঞ্জ-কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন