৮ জুলাই ২০১৭
নিজস্ব প্রতিবেদক : পাহাড়ি ঢল আর টানা বর্ষণে সিলেটের ১৩টি উপজেলার মধ্যে বন্যায় প্লাবিত হয়েছে ৮টি। ওই ৮ উপজেলায় থৈথৈ করছে পানি। পানিবন্দি মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। অনেকেই অসহায় হয়ে পড়েছেন। পুকুরের মাছ ভেসে গেছে। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, আগের চেয়ে একটু পানি কমেছে। বৃষ্টিপান না হলে পানি কমবে বলে ধারণা করা হচ্ছে। বন্যার্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো হচ্ছে। প্রচুর পরিমাণে ত্রাণসাগ্রী মজুদ রয়েছে। গতকালও বিভিন্ন উপজেলায় পর্যপ্ত ত্রাণ পৌঁছানো হয়েছে।
স্থানীয়রা জানান, বন্যা প্লাবিত বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ এবং দক্ষিণ সুরমা উপজেলায় পানি কিছুটা কমেছে। আবার কোথাও কোথাও অপরিবর্তিত আছে।
(আজকের সিলেট/৮ জুলাই/ডি/কেআর/ঘ.)