১৫ আগস্ট ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে পতাকা উত্তোলন।মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুপুর এগারোটার মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুর্যালে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
মুর্যালে পুষ্পার্ঘ্য অর্পণে অংশ নেন মধ্যনগর উপজেলা প্রশাসন,মধ্যনগর থানা প্রশাসন,স্থানীয় সরকার,উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সকল সংগঠন ও মধ্যনগর উপজেলা প্রেসক্লাব।এরপরেই মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু’র আয়োজনে ১৫আগষ্ঠের এইদিনে নিহত সকল শহীদ স্মরণে তাঁদের বিদেহী রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা কৃষক লীগ,বঙ্গবন্ধু পরিষদ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ।