২৬ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক নামের এক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিকতার দায়ে ২ নারীসহ ৪জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, জালালাবাদ থানাধীন জঙ্গারকান্দি গ্রামের নূর ইসলামের ছেলে মিলন (২৪) ও জকিগঞ্জের কসকনপুর বিয়াবাই গ্রামের আব্দুল মানিকের ছেলে লিটন আহমদ (২০)।
বুধবার দুপুর সাড়ে ১২টায় নিউ সুরমা আবাসিক হোটেলের ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, গোপন সুত্রের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টায় পুলিশের একটি দল ঐ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।