২৬ মে ২০২১


সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটে মহামারি করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯৪ জনে। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ৮৫ জন। যার মধ্যে ৬০ জনই সিলেট জেলার। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন আরও ১৩৪ জন।

করোনার মৃত ব্যাক্তি সুনামগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ সকল তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬০ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারে ৩ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৯ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৮৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৫৯ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৩৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৯২ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৮৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৪৫ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৪ জন। এরমধ্যে সিলেটের ৫২ জন, সুনামগঞ্জের ১১ জন, হবিগঞ্জের ৫৩ জন ও মৌলভীবাজারে আরও ১৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৮৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৯০১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৫ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে আরও ৬ জন।

উল্লেখ্য, এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯৪ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩১৬ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।

শেয়ার করুন