৯ নভেম্বর ২০১৭
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী মো. রাসেল আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সে উপজেলার বড়থল গ্রামের কুটু মিয়ার ছেলে। থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করেন।
বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রাসেল আহমদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ইং এর ২২(ঘ) ধারার (জিআর ২২/১৭) মামলায় সম্প্রতি বিজ্ঞ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। রায়ের পর থেকে রাসেল আহমদ পলাতক ছিলেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেন, ‘বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
(আজকের সিলেট/৯ নভেম্বর/ডি/এফএম/ঘ.)