২৪ মে ২০২১


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সিকৃবিতে মানববন্ধন

শেয়ার করুন

শিক্ষাডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ থাকা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু, হল ও ক্যাম্পাস খোলার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা সরকারের প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার অনুরোধ জানিয়ে বলেন, দীর্ঘ ১৪ মাস যাবত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। দেশের অন্যান্য সবকিছু খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। যার ফলে আমরা এই দীর্ঘ বিরতিতে নিজেদের পড়াশুনা থেকে অনেক পিছিয়ে পড়েছি এবং হতাশায় ভুগছি।

মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, সরকার যেন স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অতিদ্রুত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন