২১ মে ২০২১


সিলেটে যাত্রা শুরু করল গন্তব্য কুরিয়ার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আধ্যাতিক রাজধানী সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন দেশের শীর্ষস্থানীয় ডেলিভারী কোম্পানী গন্তব্য কুরিয়ার।

শুক্রবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির অফিস উদ্ভোধন করেন গন্তব্য কুরিয়ার সার্ভিস লিমিটেড এর ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুল ইসলাম রোকন এবং কো-ফাউন্ডার ও চেয়ারম্যান সুলতানা নাসরিন।

গন্তব্য কুরিয়ার সার্ভিস লিমিটেড এর সিলেট এর এজেন্ট সাইফুর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির রিজিওনাল ডিরেক্টর (সিলেট) আল আমীন চৌধুরী, রিলেশন্স এন্ড কমিউনিকেশনস ম্যানেজার নাবিল শাহরিয়ার ও আজকের সিলেট ডটকম এর নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফুল ইসলাম রোকন বলেন, আমরা সিলেটে মাত্র কয়েকদিন হলো কাজ শুরু করেছি। আজই আনুষ্ঠানিক যাত্রা। আমরা পর্যায়ক্রমে সিলেট থেকেও পার্সেল পিকআপ করব। বড় মার্চেন্ডদের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদেরও সেবা দিচ্ছে গন্তব্য। আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই আমরা সিলেটে ভালো কিছু করতে পারব।

 

শেয়ার করুন