২২ মে ২০২১


জৈন্তাপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এনাম আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার রূপচেং এলাকার বাসিন্দা ফজু মিয়ার ছেলে। শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার গৌরিশংকর এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে প্রলোভন দেখিয়ে আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন এনাম। ধর্ষণে ওই তরুণী গর্ভবতী হয়ে পড়ে। পরে অভিযুক্ত এনাম বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীর গর্ভপাত ঘটায়। পরবর্তীতে এনাম ওই গ্রামের অন্য একটি মেয়েকে নিয়ে অন্যত্র পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিলেন এনাম।

জৈন্তপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগোলাম দস্তগীর আহমেদ বলেন, এজাহারভুক্ত আসামি এনামকে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন