১৯ মে ২০২১
ওসমানীনগর প্রতিনিধি : বিশিষ্ট আলেম দীন, মোহাদ্দিস, অসংখ্য আলেমদের উস্তাদ ও ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের হযরত শাহজালালা (রাহ.) ফাযিল মাদরাসা’র সুনামধন্য অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম এক মর্মন্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার দুপরে ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় শাহজালালা (রাহ.) ফাযিল মাদরাসার সামনে এদুর্ঘটনা ঘটে। দূঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে পর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তিনি এর আগে জকিগঞ্জ ইছকমতি দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন, বালাগঞ্জ উপজেলার চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তার বাড়ির সামনে আরেকটি ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠা করেন।