২১ ফেব্রুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরের বিপি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে উত্তীর্ণ হওয়া অসহায় শিক্ষার্থীর পাশে দাড়িয়েছেন মধ্যনগরের দুই কৃতিসন্তান।
মঙ্গলবার দুপরে মধ্যনগর মসজিদ মার্কেটস্থ দৈনিক ভোরের ডাক উপজেলা প্রতিনিধির কার্যালয়ে নগদ অর্থ ও বই তুলে দেয়া হয়েছে।
সম্প্রতি দৈনিক ভোরের ডাক’রে মধ্যনগর প্রতিনিধি অমৃত জ্যোতি রায় সামন্তের ফেসবুক প্রোফাইলে ‘একজন অসহায় কলেজ ছাত্রীর পাশে দাড়াতে পুরানো এক সেট বইয়ের প্রয়োজন’ পোস্ট করেন।এর পরপরেই মধ্যনগরের অসংখ্য কৃতিসন্তান এতে সাড়া দিতে আগ্রহ প্রকাশ করেন।
এবং একাধিক আশ্বাসের মধ্যে সহায়তার ইচ্ছে পোষণকারী প্রথম দুজনকে মনোনীত করে জানিয়ে দেয়া হয়েছিল।
এবং মানবিক সহায়তাকারী প্রথম ব্যাক্তি মধ্যনগরের কৃতিসন্তান ঢাকা মেট্রোপুলিশের উপকমিশনার জ্যোর্তিময় সরকার তপুর সহায়তায় তার সহপাঠী বন্ধু লন্ডন প্রবাসী “সামাদ ফাউন্ডেশন”এর জনাব মিজবাহ উদ্দীন নগদ ৫হাজার টাকা পাঠান।এবং দ্বিতীয় জন পুরানো বইয়ের বদলে একাদশ শ্রেনীর নতুন একসেট বই পাঠিয়ে দেন মধ্যনগরে ইটাউরী গ্রামের কৃতিসন্তান কবি বিদ্যুৎ কান্তি বিশ্বাস।
সহায়তার নগদ অর্থ ৫হাজার টাকা ও বই মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ১৯৪নং রোলের মানবিক শাখার ছাত্রীর হাতে তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা মোঃ আলী ইউনুস মিয়া, প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব ডাঃ অরুণ কুমার সামন্ত, প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী, কবি অজয় রায় ও অমৃত জ্যোতি প্রমুখ।