১৮ মে ২০২১


দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আবু তাহের (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আবু তাহের দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজউদ্দিনের ছেলে।

মঙ্গলবার বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আবু তাহের বাজার করার জন্য দোয়ারা সদরের আসলে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে দৌড়ে যাচ্ছিলেন। এসময়ে বজ্রপাতে তিনি নিহত হন।

দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন