১৯ এপ্রিল ২০২০
বালাগঞ্জ প্রতিনিধিঃ পূর্ব গৌরীপুর ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকে এর উদ্যোগে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ১৬০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রান বিতরণী অনুস্টান উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
রবিবার ( ১৯ এপ্রিল) গৌরীপুর ইউনিয়নের ৯টি স্থানে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় আরো উপস্তিত ছিলেন বালাগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শেবু আক্তার মনি, শিক্ষক সমিতির সভাপতি আব্দুস ছাওার, ইউ পি সদস্য খলকু আহমদ, ইউ পি সদস্য মির্জা রাহেল আহমদ, ইউ পি সদস্য আবুল কালাম, সমাজ সেবক মুজিবুর রহমান, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, জিল্লুর রহমান, সাবেক ছাত্রনেতা আমির আলী, তাহমিদ চৌধুরী, আলী হায়দার, নেফুর খান, আব্দুল হক বাবু, রাসেল মির্জা, ফয়ছল আহমদ, মোশাহিদ আহমদ প্রমূখ।