১৬ মে ২০২১


চৌকিদেখীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দু’জনের পরিচয় মিলেছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর চৌকিদেখীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুইজনের পরিচয় মিলেছে। তারা হচ্ছেন- নগরীর রায়নগর এলাকার সুহেল মিয়ার ছেলে আবিদুর রহমান (২২) ও গোলাপগঞ্জ উপজেলার পারাইরচক এলাকার মর্তুজ আলীর ছেলে জিয়াউর রহমান (১৮)।

শনিবার রাত পৌনে ৯টার দিকে চৌকিদেখীর পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর চৌকিদেখীর পেট্রল পাম্পের সামনে একটি মোটরসাইকেল (সিলেট মেট্রো ল- ১১ ৩১ ৯১) দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ফলে দুটো মোটরসাইকেলের সামনের দিকে গুড়িয়ে যায় এবং দুই চালকই গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনার বিষয়টি সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার সিলেটভিউ-কে নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকের দুটি আম্বরখানা ফাঁড়িতে নিয়ে গেছে পুলিশ।

ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই জয়নাল আহমদ জানান, আহতদের মধ্যে আবিদুর রহমানের মাথার খুলি ফেটে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আহত জিয়াউর রহমানের অবস্থাও ভালো নয়।

শেয়ার করুন