৯ মে ২০২১
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য দুঃখী মানুষের কল্যাণে কাজ করা। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে বলেই দেশের মানুষ আজ মহামারীর সময়ও খাদ্য সামগ্রী সহ সব ধরণের সহযোগিতা পাচ্ছে।
রোববার দুপুর ২টায় ফেঞ্জুগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবকল্যাণমুলক সংগঠন ‘জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশন’ উদ্যোগে ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের পুত্র ও সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রত্যাশী শমশের জামালের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার ৫টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, আমার ছেলে শমশের জামালের আয়োজনে জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের কল্যাণে চলমান কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের পুত্র ও সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রত্যাশী শমশের জামাল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম,ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসীত টুটুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু আহমদ রাজা, সিসিকের মহিলা কাউন্সিলর ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, জেবুন্নেছা হকের কনিষ্ট পুত্র শমশের রাসেল।
এসময় উপস্থিত ছিলেন- ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ঋষিকেশ দেব (রন্টু), সাধারণ সম্পাদক মনিলাল ভোমিক, ৪নং কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।