৮ মে ২০২১
বিশেষ প্রতিবেদকঃ মৌলভীবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে অনলাইন সংবাদ মাধ্যম “এনআর মিডিয়া” এর উদ্যোগে পথশিশু ও অসহায় হতদরিদ্র শ্রমজীবী রিকসাওয়ালাদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শুক্রবার (০৭ মে) এসকল কার্যক্রম পরিচালনা করা হয়।
ইফতার বিতরণ পূর্বে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এনআর মিডিয়ার সম্পাদক ও প্রকাশক নাসরিন প্রিয়া’র সভাপতিত্বে ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস মৌলভীবাজারের হেড অফ নিউজ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম, উপস্থিত ছিলেন শাহবন্দর যুব সংস্থার সভাপতি ও যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ রাজুল আলী, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আহমদ দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম ফজলু সহ এনআর মিডিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিগণ।
শেষে উপস্থিত সকলেই এনআর মিডিয়ার পক্ষে প্রায় দেড়শত পথশিশু ও অসহায় হতদরিদ্র শ্রমজীবী রিকসাওয়ালাদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছেন।