৭ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : নগরীর একটি মসজিদ থেকে এতেকাফরত অবস্থায় সাবেক সংসদ সদস্য ও হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আইন বিষয়ক সম্পাদক শাহীনুর পাশা চৌধুরীকে গ্রেফতার করেছে সিআইডি।
বৃহষ্পতিবার মধ্যরাতে নগরীর বনকলাপাড়া মসজিদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।
এসএমপির মুখপাত্র ও এডিসি বি.এম আশরাফ উল্লাহ তাহের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করতে পারেননি।
তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে তাকে ব্রাম্মনবাড়িয়ায় হেফাজতের ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, এ্যডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩ আসনে চার দলীয় জোটের সংসদ সদস্য ছিলেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।