৪ মে ২০২১
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে গরু চরানোর সময় আব্দুল বারী ওরফে কন্টর (৫০) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর পুত্র।
মঙ্গলবার দুপুরে এদুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আব্দুল বারী ওরফে কন্টর স্থানীয় দেখার হাওরে গরু চরাতে (ঘাস খাওয়াতে) যান। দুপুর ১২টার দিকে আকস্মিক বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দোয়ারাবাজার থানার এসআই সাইদুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।