৪ মে ২০২১


টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কয়েকদিনের টানা তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেলসিলেটবাসী। এছাড়া রমজান মাস হওয়ায় রোজাদারদের মধ্যেও কিছুটা প্রশান্তি ফিরেছে।

মঙ্গলবার সকালে এ কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে। স্বস্তির বৃষ্টিতে টানা দাবদাহে থেকে যেন হাফ ছেড়ে বেঁচেছেন সুরমা পাড়ের মানুষ।

এর আগে গতকাল রাতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলো অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দীর্ঘ সময় বৃষ্টির অপেক্ষার পর গতরাতে স্বস্তির বৃষ্টিতে সিক্ত হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। গত কালের বৃষ্টিতে তাপমাত্রাও কমে এসেছিল।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আজ তাপমাত্রা গতকালের চেয়েও কম। মঙ্গলবার থেকে আরও কমবে।

আবহাওয়াবিদ বলেন, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয়েছে যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন মাপা হয়েছে রাজারহাটে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয়েছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন