২ এপ্রিল ২০২৩


লন্ডনের পথে মেয়র আরিফ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী রোববার সকালে  লন্ডনে যাওয়ার উদ্দেশে সিলেট ছেড়েছেন। সকাল ১০ টা ৫৫ মিনিটের সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দেন তিনি।

ব্যক্তিগত এই সফরে মেয়র আরিফ এক সপ্তাহের মতো সময় লন্ডনে অবস্থান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মেয়র আরিফুল হক চৌধুরী গত কযেকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৫ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়। চিকিৎসা শেষে তিনি ২২ মার্চ সিলেট ফেরেন।

শেয়ার করুন