৩ মে ২০২১
বিনোদন ডেস্ক : আবারো চিত্রনায়ক রোশানের সঙ্গে জুটি বাঁধছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কিছুদিন আগে নিরব-রোশানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন বুবলী। এখন আবারো রোশানের সঙ্গে পর্দা শেয়ার করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে।
সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
গত বছরের শুরুর দিকে প্রথবার শাকিবের বলয় ভেঙে নিরবের সঙ্গে ‘ক্যাসিনো’ সিনেমায় জুটি বাঁধেন বুবলী। এরপরই চলচ্চিত্রাঙ্গন থেকে অন্তরালে চলে যান তিনি। সম্প্রতি পুনরায় অভিনয়ে ফিরেছেন। কিছুদিন আগে রোশান ও নিরবের সঙ্গে ‘চোখ’ সিনেমার শুটিং করেন বুবলী।