৬ জুন ২০২১
বিনোদন ডেস্ক : মা হতে চলেছেন টালিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ নুসরাত জাহান। শুক্রবার সকাল থেকেই তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়।
নুসরাতের অত্যন্ত ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। একমাস আগেই এই সুখবর পেয়েছেন তারা। খবর আনন্দবাজার ও জি নিউজের।
এ বিষয়ে সরাসরি কিছু না বললেও ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন নুসরাত। এতে একটি ফুলের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে ছবির পাশে ইংরেজিতে একটি বাক্য লেখা, যার অর্থ, ‘তোমার মতো বেড়ে ওঠো।’
নুসরাতের এই পোস্ট তার মা হওয়ার গুঞ্জনটি আরো উসকে দিয়েছে। নেটিজেনদের ধারণা, অনাগত সন্তানকে উদ্দেশ্য করেই পোস্টটি করেছেন এই অভিনেত্রী।