১২ আগস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কি মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ সদস্য মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হচ্ছে বলে জানা গেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা দীপংকর এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার উপসর্গ থাকায় পরিবেশমন্ত্রী মঙ্গলবার আইইডিসিআরে পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার দুপুরে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হচ্ছেন।
জানা গেছে, মন্ত্রীর শারীরিক অবস্থা এখনও ভালো। তবে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন। মন্ত্রী শাহাব উদ্দিন তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।