৩০ এপ্রিল ২০২১


মৌলভীবাজার কারাগারে হাজতির মৃত্যু

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি মাদক ব্যবসার অপরাধে অভিযুক্ত হয়ে কারাবরণ করছিলেন। মারা যাওয়া ওই হাজতির নাম নারায়ন রবী দাস (৫০)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর গ্রামের মৃত রাম পিয়ারী রবী দাস ছেলে।

শুক্রবার মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য ব্যবসায় জড়িত থাকার মামলায় ওই হাজতি কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন। হাজতে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। বৃহস্পতিবার রাতে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন