৩০ এপ্রিল ২০২১


ওসমানীনগরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে পণ্যবাহী একটি ট্রাকের সাথে বালুভর্তি একটি ট্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক দুটির চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাক দুটির দুই হেলপার। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

শুক্রবার উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউপির চকআতাউল্যা নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

সূত্রে গেঘে, ঢাকা থেকে সিলেটগামী পণ্যবোঝাই (ঢাকা মেট্রো-ট-২২-৭০১২ ট্রাকের সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বালুবোঝাই ঢাকা মেট্রো-শ-১১-২২৪৬ ট্রাম ট্রাকটির মহাসড়কের চকআতাউল্যা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাম ট্রাকের চালকের মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যায়। অপর ট্রাকের চালক ও দুঘটনাকবলিত দুই ট্রাকের হেলপার ট্রাকের মধ্যেই আটকা পড়ে। খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেড, তামাবিল হাইওয়ে ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে আটকা তিনজনকে উদ্ধার করলেও অপর ট্রাক চালক মারা যায়। হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চালক ও হেল্পার দুইজন মারা গেছেন। তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শেয়ার করুন