৩০ এপ্রিল ২০২১


সুনামগঞ্জে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পারিবারিক কলহে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ঝর্ণা চৌধুরী (৫৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধূ ওই এলাকার এলাকার বিভু চৌধুরীর স্ত্রী।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে শহরের হোসেন বখত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পারিবারিক টানাপড়েন নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে মনোমালিন্য ছিল ঝর্ণা চৌধুরীর। সংসারের দায়িত্ব পালন করতেন না স্বামী। গত একবছর ধরে অসুস্থও ছিলেন ঝর্ণা চৌধুরী। আত্মীয়-স্বজনরা সহযোগিতায় কোনমতে চলছিলেন তারা।

বৃহস্পতিবার রাতে ঘরের একটি কক্ষের দরজা লাগিয়ে গায়ে কেরোসিন ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেন ঝর্ণা। সমানের কক্ষে তার তিন কন্যা ও স্বামী বাসার গেইট লাগানোর কাজে ব্যস্ত ছিলেন। তার চিৎকারে দরজা ভেঙে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেট মেডিকেলে নিয়ে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনরা বলছেন আত্মহত্যা। তবে পারিবারিক টানাপড়েন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ ছিল।

শেয়ার করুন