৬ নভেম্বর ২০১৭


লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর ১১তম সভা সোমবার লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বোর্ড রুমে অনুুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি, বরেণ্য চা শিল্প উদ্যোক্তা, শিল্প সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক, দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দ্বিতীয় ভবনের কাজের অগ্রগতি, ২০১৭-১৮ বছরের বাজেট অনুমোদন, বিগত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অনুমোদন, ক্যাম্পাস ডেভেলবমেন্ট কমিটির বিগত সভায় গৃহীত সিদ্ধানতসমূহের অনুমোদনসহ অন্যান্য কিছু গুরুত্যপূর্ণ বিষয়ের সিদ্ধান্তসমূহের অনুমোদন দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ আব্দুল হাই, মিসেস সাদিকা জান্নাত চৌধুরী, সৈয়দ সাজ্জাদ আলী, সৈয়দ আব্দুল হান্নান, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমান, ইনচার্য (অর্থ ও হিসাব) মোঃ মাহবুবুর রহমান ও সহকারী ইঞ্জিনিয়ার (সিভিল) চৌধুরী মোঃ শামস ওয়াহিদ।

 

(আজকের সিলেট/৬ নভেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন