১৮ সেপ্টেম্বর ২০২৩


গোয়াইনঘাটে উন্নয়ন মেলায় শস্য দিয়ে আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি

শেয়ার করুন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে তিন দিনব্যাপী আয়োজিত জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলায় স্হান পেয়েছে শস্য দিয়ে আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি শস্যচিত্রে বঙ্গবন্ধু।

সরিষা, ডাটা বীজ, লালশাক ও চাউলের সমন্বয়ে আঁকা হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। উপজেলা প্রশাসনিক ভবনের সামনে উপজেলা কৃষি অফিস কর্তৃক “শষ্যচিত্রে বঙ্গবন্ধু” শিরোনামে কৃষকের উৎপাদিত ৪ টি শস্যদানা দিয়ে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি তৈরি করা হয়েছে।
রোববার ১৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদ আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা’য় (২০২৩) কৃষি বিভাগের স্টলে এ প্রতিকৃতিটি প্রদর্শন করা হচ্ছে।
উন্নয়ন মেলার অতিথিবৃন্দ ও দর্শনার্থীদের নজর কাড়ছে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি। শস্য দিয়ে আঁকা এই প্রতিকৃতি তৈরি করে প্রশংসিত হচ্ছে উপজেলা কৃষি অফিস।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণি বলেন, সুজলা, সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান। তার লালিত স্বপ্নের বীজের ফসল এই দেশ। তাই বাঙালির প্রাণের কৃষি বীজ দিয়েই শ্রদ্ধা ভালোবাসায় গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি। উপজেলা কৃষি অফিসের স্টলে প্রদর্শনের জন্য প্রকাশ্যে আনা হয়েছে শস্য দানায় আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

শেয়ার করুন