২৭ এপ্রিল ২০২১


করোনায় প্রাণ গেল লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিনা আক্তার লুবনা। নিহত তাহমিনা আক্তার লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ১৯তম ব্যাচের সেকশন-এ’র শিক্ষার্থী ছিলেন। তাহমিনার পিতার নাম সাদেকুল হক এবং মা জয়গান খানম, বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণবাগের কালাজুরা।

মঙ্গলবার ভোরে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

লিডিং ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগ থেকে এ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত‍্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. রাশেদুল ইসলাম।

শেয়ার করুন