৬ নভেম্বর ২০১৭
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদাল মিয়া বলেছেন, অকাল বন্যা আর অব্যাহত বৃষ্টিপাতে চলতি বছর ভয়াবহ দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সকলকে চেষ্টা চালাতে হবে। সরকারের পক্ষ থেকে ত্রাণ এবং নগদ অর্থ প্রদানের পাশপাশি আগামী বোরো মৌসুমের জন্য কৃষকদের মধ্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে। দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এসব সুযোগ সুবিধাকে কাজে লাগাতে হবে।
তিনি সোমবার দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বন্যার্ত দুস্থ, অসহায়দের মধ্যে সরকারের পক্ষ থেকে প্রদত্ত ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় ইউনিয়নের ৬শ ৬৯জন দুস্থ, অসহায়কে জনপ্রতি ৩০কেজি করে চাল ও নগদ ৫শ টাকা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম।
উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান মো. আহমদ আলী, ইউপি সদস্য আব্দুল জলিল বেবী, আমির উদ্দিন রতন, আইয়ুব উলাহ, এসএম সাহেদ, সামসুল ইসলাম হিরণ, খন্দকার আব্দুর রকিব, সাইফুল ইসলাম. জামাল আহমদ, রাধা রাণী দাস, সাহেলা বেগম, ভারপ্রাপ্ত ইউপি সচিব রঙ্গেশ কুমার দাস, যুবলীগ নেতা আব্দুল শাহাদত রুকন, ছাত্রলীগ নেতা জিয়াউল হক পান্না প্রমুখ।
(আজকের সিলেট/৬ নভেম্বর/ডি/এসসি/ঘ.)