২৪ এপ্রিল ২০২১
নিজস্ব প্রতিবেদক : নগরীর কিছু এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘন্টা বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে জানানো হয়েছে, ‘জরুরী মেরামত কাজে’র জন্য বন্ধ থাকবে বিদ্যুত সরবরাহ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি ফিডারের আওতাধীন সুবিদবাজার, জালালাবাদ আবাসিক এলাকা, নূরানী আবাসিক এলাকা, আম্বরখানা পয়েন্ট আংশিক, পূর্ব ও পশ্চিম পীরমহল্লা, বাদাম বাগিচা আংশিক, ফাজিলচিস্ত, মিতালি ও পিটিআই এলাকায় বিদ্যুুৎ থাকবেনা।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।