১০ ফেব্রুয়ারি ২০২৩


তেতলীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার তেতলিতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সম্য (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আরও ৫ জন আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শিশু সম্য মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস গ্রামের সন্তোষ দের মেয়ে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেতলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন- সন্তোষ দে, তার স্ত্রী রিতা দে, মেয়ে মৌ দে ও বৃষ্টি। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্তোষ দে পরিবার নিয়ে প্রাইভেটকারে করে মেজরটিলা এলাকায় একটি বিয়েতে আসছিলেন। দক্ষিণ সুরমার তেতলি এলাকায় আসার পর হবিগঞ্জগামী হবিগঞ্জ একপ্রেসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি হয়। এতে প্রাইভেটকারে থাকা ৬জন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সম্য নামের ওই শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন