২৩ এপ্রিল ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওয়ান ব্যাংক লিমিটেড সিলেট গোটাটিকর শাখার ইনচার্জ মাহবুবুল কাদির চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইলাইহি রাজিউন)। তিনি ব্যাংক অফিসার ক্লাব সিলেটের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
শুক্রবার সকালে করোনা আক্রান্ত হয়ে তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
ওয়ান ব্যাংকের মেজরটিলা শাখার ম্যানেজার(অপারেশন) মোস্তাক আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মরহুমের জানাজার নামাজ শেষে বরইকান্দি মিয়াবাড়ী এলাকায় তার দাফন হয়েছে।