২২ এপ্রিল ২০২১
মোঃ ফাহাদ আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রশংসায় ভাসছেন জেলা ছাত্রলীগের অন্যতম নিবেদিত প্রাণ খ্যাত আব্দুল আলিম নামের এক ছাত্রলীগ নেতা। এমনকি ইতোমধ্যে তিনি সারাদেশে মহামারি করোনাভাইরাস ও বিভিন্ন সংকটময় সময়ে বিভিন্নভাবে অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করেই এলাকার মানুষের নিকট মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) তার নিজ এলাকা ওসমানীনগর উপজেলার খছরুপুরে ৫০ জন অসহায় হতদরিদ্র ও করোনাভাইরাসের কারণে কর্মহীন পরিবারের মধ্যে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করে ফেইসবুকে মানুষের নিকট প্রশংসায় ভাসছেন।
তার এমন মানবিক কাজের প্রশংসা করে ঢাকা বিশব্বিদ্যালয়ের কেন্দ্রীয় সাংসদের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী’র নিজ ভেরিফাইকৃত আইডির ফেইসবুক পোস্টে তাকে অশেষ ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা জানিয়েছেন। এবং এই মহা দুর্যোগকালীন সময়ে সকল সামর্থ্যবান সুহৃদের প্রতি উদাত্ত আহবান করে বলেছেন নিজ এলাকার অসহায় দরিদ্র কর্মহীন খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর।
এব্যাপারে জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলিম বলেন “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” মহামারি করোনাভাইরাসে কর্মহীন হতদরিদ্র মানুষের পরিবারে অনেকটা বিপর্যয় দেখা দিয়েছে। মানুষের এমন দূর্যোগের সময় পাশে থেকে কাজ করতে পারছি একটাই আমার জন্য অনেক বড় ধরনের পাওয়া। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবসময় মানুষের কল্যাণে কাজ করতেছি। এমনকি মানুষের কল্যাণে আমার এমন কাজ যেনো সবসময় চালিয়ে যেতে পারি একটাই সবসময় কামনা করি। সমাজের বিত্তবানদের প্রতি জানাই, দেশের দূর্যোগময় ক্রান্তিলগ্নে যার যার অবস্থান থেকে প্রত্যেকের নিজ এলাকার হতদরিদ্র মানুষকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান।