২১ এপ্রিল ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি : সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট বাজারের খেয়াঘাট যাত্রী ছাউনিতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ হবে। তবে তাৎক্ষনিকভাবে নিহত ব্যাক্তির নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন মৃত ব্যক্তিটি পাগল ছিলো। পুলিশ লাশ দাফনের ব্যবস্থা করছে।