২০ এপ্রিল ২০২১
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন (সুপা) চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘আন্তঃ শাবিপ্রবি আলোকচিত্র প্রদর্শনী- হিরেথ-৪’।
সুপা’র সাধারণ সম্পাদক প্রেম রাজ সাহা জানান, মহামারি করোনার কারণে এবার ভার্চ্যুয়াল গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন করা হবে। শাবিপ্রবির যে কেউ ছবি সাবমিশন করতে পারবেন। এবার ছবি প্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। আগামী ০৫ মে পর্যন্ত সুপা’র নিজস্ব ওয়েবসাইট http://hiraeth.supasust.org – এ ছবি দেওয়া যাবে।
তিনি আরও জানান, এই আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের প্রদত্ত রেজিস্ট্রেশন ফি’র টাকা অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে দেওয়া হবে।
এদিকে সংগঠনটির সাধারণ সভা চলাকালে বক্তব্য রাখেন সুপা’র বর্তমান কমিটির সাধারণ সম্পাদক প্রেম রাজ, সহ-সভাপতি মাশফিক উপল অমি, হিরেথ-৪ এর কনভেনর, মো. মশিউর রহমান, ১৫তম কমিটির সভাপতি মো. আহনাফ তাহমিদ গালিব, ১৮তম কমিটির সহ-সভাপতি তায়াবুর রশিদ চৌধুরি লিওন, ১৯তম কমিটির সভাপতি আশরাফুল বারী অভি, ২২তম কমিটির সভাপতি শাহ নেওয়াজ সায়েম, ২২তম কমিটির সাধারণ সম্পাদক নাগিব মাহফুজ প্লাবন প্রমুখ।