১৭ এপ্রিল ২০২১


বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো তালতলা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সিলেট নগরীর তালতলা এলাকা। তালতলা-বন্দর সড়কের মধ্যস্থ কালভার্টের নিচে চারপাশে ময়লা আবর্জনায় বেষ্টিত থাকা গ্যাস লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হতে শুরু করে। তবে স্থানীয়দের তৎপরতায় কোনো ধরণের ঘটনা ঘটায় আগেই তা কতৃপক্ষের নজরে আনেন।

শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে তালতলা-বন্দর সড়কের মধ্যস্থ কালভার্টের নিচে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন ও ড্রিস্ট্রিবিউসনের সঞ্চালন লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হতে থাকে। গ্যাস বের হওয়ার শব্দ শুনে স্থানীয়রা খবর দেন জালালাবাদ গ্যাস কতৃপক্ষকে। পরে তারা এসে ছিদ্র হওয়া লাইন মেরামত করেন।

তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার ফলে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পায় তালতলা এলাকা।

শেয়ার করুন