১৪ এপ্রিল ২০২১


রায়হানের পরিবারকে এসএমপির উপহার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি হেফাজতে নিহত রায়হানের পরিবারের জন্য পবিত্র মাহে রমজান ও নববর্ষ উপলক্ষে উপহার পাঠিয়েছেন সিলেট মেট্ট্রপুলিশ কমিশনার। উপহার পেয়ে এসএমপির প্রতি কৃতজ্ঞতা জানান রায়হানের পরিবার।

বুধবার সকালে এসএমপির জালালাবাদ থানাধীন আখালিয়ায় রায়হানের বাড়িতে তার পরিবারের সদস্যদের মাঝে পবিত্র মাহে রমজান ও শুভ নববর্ষ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের শুভেচ্ছা উপহার পৌঁছেদেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বি.এম আশরাফ উল্যাহ তাহের ও সহকারী পুলিশ কমিশনার (ফিনান্স) জানাব রাখী রানী দাস।

উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫০ মিনিটে রায়হানের মৃত্যু হয়। রায়হান সিলেট নগরের আখালিয়ার নেহারিপাড়ার বিডিআরের হাবিলদার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরের রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে চাকরি করতেন।

শেয়ার করুন