১২ এপ্রিল ২০২১
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মৃত্যুবরণ করেছেন।
কর্মচারী সমিতির সভাপতি সাহাজাহান সিরাজ জানান, রোববার রাত সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত সোমবার স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন তিনি। ঐদিন থেকেই তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ালিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের সিনিয়র ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।