৯ এপ্রিল ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বরে পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেলে থাকা আরেক আরোহী। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মহাগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি.এম আশরাফ উল্যাহ তাহের জানান, হুমায়ূন রশিদ চত্বর থেকে শাহাজালাল সেতুর দিকে একটি পিকআপ ভ্যান আসছিল। এসময় একটি মোটর সাইকেল ওভারটেক করতে গেলে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবদুল মতিন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন। আহত হন মোটর সাইকেলে থাকা অপর এক আরোহী।